১৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী কফিল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেনকে (৫৫) ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে ঢাকার আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু।

র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় নিজ বাড়ির সামনে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে হাজী কফিল উদ্দিনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পর থেকেই এজাহার নামীয় আসামি তোফাজ্জল হোসেন আত্মগোপন করেন। তার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত