স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), সন্তু লারমার একটি বাহিনী ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) আরও কিছু বাহিনী সীমান্তে রয়েছে। এরা সব সময় আমাদের সীমান্ত এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে গতকাল রবিবার অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য এলাকার তিনটি জেলাতেই আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব রয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা সেখানে ব্যবস্থা নিচ্ছে। এই বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায়
থাকতে দিচ্ছি না। আমরা ধারণা করছি জঙ্গিরা ওখানে গিয়েছিল। তারা কেএনএফের ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল।
চলতি বছরের শুরুতে কেএনএফ নামের এক নতুন সশস্ত্র সংগঠনের নাম শোনা যায়। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছে বলে জানা যায়।
