আরজাবাদ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:৩৯ পিএম

আগামী ১২ নভেম্বর প্রথমবারের মতো আরজাবাদ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্মেলন হতে যাচ্ছে। মাদ্রাসা প্রাঙ্গণে ‘আবনায়ে আরজাবাদ সম্মেলন’ নামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি ধরা হয়েছে জনপ্রতি ৫শ’ টাকা। আগ্রহীদের ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে। 

নিবন্ধন করা যাবে মাদ্রাসার অফিসে, কিংবা সনভিত্তিক দায়িত্বীলদের কাছে থাকা নির্দিষ্ট ফরমপূরণ সাপেক্ষে।

দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, মিরপুর। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের দরস শুরু হয়। এর আগে থেকেই হিফজসহ অন্যান্য বিভাগ চালু ছিল। পরবর্তীতে পবিত্র রমজান মাসে তাফসির ও ফেরাকে বাতেলাসহ বিশেষ কোর্স চালু হয়। ২০০০ সালে খোলা হয় ইফতা বিভাগ।

পারস্পরিক সহযোগিতা, চেনা-জানা ও সম্পর্ক উন্নয়নের লক্ষে আয়োজিত পুনর্মিলনী সম্মেলনটি কর্তৃপক্ষ হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে আরজাবাদ মাদ্রাসা থেকে হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপ্তকারী ছাত্রদের পাশাপাশি রমজানের বিশেষ কোর্স এবং আরজাবাদ মাদ্রাসায় যেকোনো এক বছর পড়ালেখা করেছেন এমন শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন। 

আশা করা হচ্ছে, বিগত পঞ্চাশ বছরে আরজাবাদ মাদ্রাসা থেকে হাফেজ, মাওলানা ও মুফতিদের পাশাপাশি বিভিন্ন কোর্সের শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্ররা সম্মেলনে উপস্থিত থাকবেন। 

আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া জানিয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে সময়ের যোগ্য সারথিরা হাজির হবেন। যেখানে তাদের শৈশব, শিক্ষাকাল ও গড়ে ওঠার নানা ইতিহাস রচিত হয়েছে। অর্ধ শতবর্ষের গৌরবগাথাময় পুনর্মিলনীর এই আয়োজন সবাইকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে। তাই আয়োজন সফল করতে প্রত্যেক সনের ফারেগিনদের মধ্য থেকে দায়িত্বশীল নির্বাচিত করা হয়েছে। আলাদা প্রস্তুতি কমিটি এ জন্য কাজ করছে। 

আরজাবাদ মাদ্রাসার পুনর্মিলনীর বিষয়ে অবগত আছেন, এমন সবাইকে নিজ নিজ দায়িত্বে দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে অনুষ্ঠান সম্পর্কে জানানোর আহ্বানও জানান তিনি।

নিবন্ধন ও সার্বিক যোগাযোগ- মাওলানা আনোয়ার জামশেদ 01817-105996, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী 01716-046547, মাওলানা মাহমুদ হাসান 01712-712501, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম 01685-696715।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত