বিসিসিআইয়ে সৌরভের স্থলাভিষিক্ত হলেন রজার বিন্নি

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৩:৪২ পিএম

ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গাঙ্গুলি যুগের অবসান হলো। নতুন সভাপতি হয়েছেন রজার বিন্নী। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এবার চলবে বিসিসিআই। তার সঙ্গে সচিব হিসেবে থাকছেন জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিত শাহ পুত্র।

সৌরভ যে আর বোর্ড সভাপতির পদে থাকবেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। সেই জায়গায় বিন্নীর বসাও এক প্রকার নিশ্চিত ছিল।

এত দিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমল। এ বার তাঁর জায়গা নিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। ধুমলকে আইসিসি চেয়ারম্যান করা হল। সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্ল। দেবজিৎ শইকিয়া হলেন যুগ্মসচিব।

যে দায়িত্ব এত দিন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ সামলাচ্ছিলেন, এবার তা চলে গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিন্নীর হাতে। ৬৭ বছরের বিন্নী ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তার কাঁধে। তার ছেলে স্টুয়ার্ট বিন্নিও ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত