শুরুতে কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা সঙ্গ দিয়েছিলেন। তাতে পাওয়ার প্লেতে ৫২ রানের সংগ্রহ পায়। তবে এ দুজনের বিদায়ের পর একাই লড়াই করতে হয়েছে পাথুম নিশাংকাকে। বাকি আর কোনো ব্যাটারই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। তবুও শেষ ওভার পর্যন্ত টিকে থেকে খেললেন সত্তোরোধ্র্ব এক ইনিংস। তাতে শ্রীলংকা পায় ১৫২ রানের পুঁজি।
এই সংগ্রহের পথে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন নিশাংকা। ৬০ বলে ৬ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ এবং কুশল মেন্ডিস ১৩ বলে ২ চারে খেলেন ১৮ রানের ইনিংস।
এই দুজনের বিদায়ের পরই যেন ধ্বস নামে শ্রীলংকার ব্যাটিং লাইন-আপে। অবশ্য এই ধ্বস নামান আমিরাতের বোলার কার্তিক মেইয়াপ্পান। তার হ্যাটট্রিকে লংকানদের বাকি ব্যাটাররা যখন যাওয়া আসা করছিলেন। তবে অন্য প্রান্ত একাই আগলে রেখেছিলেন নিশাংকা। তাকে সংযুক্ত আমিরাতের বোলারদের কাছ থেকে ১৫২ রানে পুঁজি দাড় করিয়ে নেন।
আমিরাতের হয়ে কার্তিক মেইয়াপ্পান ১৯ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করে নেন। এছাড়া জহুর খান দুটি, আয়ান আফজাল খান ও আরিয়ান লাকড়া একটি করে উইকেট লাভ করেন।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামছে সংযুক্ত আরব আমিরাত।
