অবৈধ গ্যাস ব্যবহারকারী বা সংযোগ কাজে জড়িতদের ধরিয়ে দিন

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:৫০ এএম

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী বা অবৈধভাবে সংযোগ প্রদানকারীকে থানায় সোপর্দ করতে বা কোম্পানির ফোন নম্বরে অবহিত করতে অনুরোধ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস কর্তৃপক্ষ এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস অধিভুক্ত এলাকায় কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছেন। ফলে প্রায়শই গ্যাস দুর্ঘটনাসহ মূল্যবান প্রাণহানী ঘটছে। এ ধরনের অবৈধ সংযোগ অবিলম্বে নিজ দায়িত্বে অপসারণ করার অনুরোধ জানানো হল। 

এতে বলা হয়েছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিতাস গ্রাস প্রশাসনের সহায়তায় বিশেষ টিম কর্তৃক টাস্ক ফোর্সের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানকালে কোনোভাবে অবৈধ সংযোগ শনাক্ত হলে গ্যাস সংযোগকারী বা ব্যবহারকারী গ্যাস আইন-২০১০ অনুযায়ী জের-জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ গ্যাস ব্যবহার, অবৈধভাবে কারো নিকট হতে অর্থ গ্রহণ অথবা অর্থ দাবি ইত্যাদি কাজে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারের কেউ জড়িত থাকলে তাকে থানায় সোপর্দ করুন অথবা কোম্পানির ফোন নম্বরে যোগাযোগ করুন।

যোগাযোগের নম্বর: ০১৯৩৯-২১১১৫৭ (ঢাকা দক্ষিণ), ০১৭১১-৮০০৫২১ (ঢাকা উত্তর), ০১৯৩৯-৯২১১৬৬ (গাজীপুর), ০১৯৩৯-৯২১১৬৫ (নারায়ণগঞ্জ)। কল সেন্টার: ১৬৪৯৬

এছাড়াও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিড়ম্বনা এড়ানোর লক্ষ্যে সকল প্রকার গ্যাস বিল বকেয়াসহ নিয়মিত পরিশোধ করার অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত