মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে বিএনপি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৩:০৭ এএম

পণ্যের দাম বাড়ার বিষয়টি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশে^র অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী তো পণ্যের দাম বাড়াননি; বরং নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে, আওয়ামী লীগের জন্য বেড়েছে।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা মহামারী সরকার সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। শেখ হাসিনা প্রতিটি মানুষের টিকা নিশ্চিত করেছেন। কিন্তু এ সময় বিএনপিকে কাছে পাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত