আফগানদের ব্যাটিং মানেই চার-ছক্কার ফুলঝুরি। হজরতউল্লাহ জাজাই কিংবা রহমানুল্লা গুরবাজ ক্রিজে মানেই তাণ্ডব চলবে। তবে ইংলিশ বোলাররা তাদেরকে যেন রুখে দিয়েছেন। চার ছক্কা পেলেও পাওয়ার প্লেতে আফগান হিটিং দেখা যায়নি। তাতে প্রথম ৬ ওভারে ৩৫ রানের বেশি তারা করতে পারেনি। সঙ্গে হারিয়েছে একটি উইকেটও।
বোলিং ইনিংসের শুরু থেকেই দাপুটে ইংল্যান্ড। প্রথম ওভারেই মাত্র দুই রান নিতে পারে আফগানিস্তান। পরের ওভারেই তৃতীয় বলে ছক্কা আসে রহমানুল্লাহর ব্যাট থেকে। ক্রিস ওকসকে ক্রস ব্যাটে স্লগ সুইপ করে লেগ সাইডে উপর দিয়ে মেরে ছয়টি রান সংগ্রহ করে নেন। তাতে ঝলকের শুরুটা ভেবে নিয়েছিলেন অনেকে। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই মার্ক উডের শিকার হন তিনি। ফেরার আগে ৯ বলে ১০ রান করেন।
পরের প্রতিটি ওভারে একটি দুটি বাউন্ডারির দেখা মিললেও পুরো পাওয়ার প্লে জুড়ে ছিল আফগানদের টি-টোয়েন্টি মেজাজ। উল্টো পাওয়ার প্লে শেষে স্টোকসের শিকার হন হজরতউল্লাহ জাজাই। ১৭ বল খেলেও তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। ছিল একটি চারের মার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে তারা। উসমান গণি ৬ ও ইব্রাহিম জাদরান ২৯ রানে অপরাজিত আছেন।
প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৩১ রান নিলেও শেষ পাঁচ ওভারে সমান উইকেট হারিয়ে আফগানরা তুলতে পেরেছে মাত্র ২৮ রান।
