ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম ম্যাচে টস জিতেছিল অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। যা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। এই সংস্করণে আপন ভেন্যুতে প্রথমবার কিউইদের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় তারা। সেই তিক্ততা নিয়ে সিডনি থেকে এবার পার্থে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে তারা। এবারের প্রতিপক্ষ শ্রীলংকা।
ঘুরে দাঁড়ানোর ম্যাচেও টস ভাগ্যে জয়ী অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মাঠ বদলালেও বদলাননি টস জয় শেষে সিদ্ধান্ত। এবারও তিনি ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিলেন। দাসুন শানাকার শ্রীলংকার সতীর্থরা একটু পরেই নামছেন ব্যাট হাতে।
শ্রীলংকা একাদশ
পাথুম নিসাংকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাংকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড।
