সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের ৭ম কোর পুনর্মিলনী

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৪০ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের ৭ম কোর পুনর্মিলনী এবং ৪২তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২২ গতকাল বুধবার অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়।  সেনাবাহিনীপ্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অর্ডন্যান্স কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং অর্ডন্যান্স কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্বংরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত