যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৪৩ এএম

বিএনপির যুব সংগঠন যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন যুবদল নেতারা। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে টুকু বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে আমরা কয়েক দফা প্রস্তুতি সভা করেছি। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃপ্ত শপথ নেব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত