সম্পর্ক আরও বৃদ্ধির প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৫৬ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাইকমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে।

পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার ভার্মা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত