ইসলামিক ফাইন্যান্সিং উইং চালু করবে ডিবিএইচ ফাইন্যান্স

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:২২ এএম

শরিয়াহসম্মত অর্থায়ন পরিচালনার লক্ষ্যে ইসলামিক ফাইন্যান্সিং উইং চালু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ)। এজন্য মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলসে প্রয়োজনীয় ধারা সংযোজনের প্রস্তাবনা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচের এ সভায় কোম্পানির চেয়ারম্যান নাসির এ. চৌধুরী সভাপতিত্ব করেন।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী বলেন, শরিয়াহসম্মত অর্থায়ন ব্যবসা পরিচালনার মাধ্যমে কোম্পানির গ্রাহকসেবার পরিধি বাড়বে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত