স্টার জলসার পর্দায় 'গাঁটছড়া'র খড়িকে শাড়িতেই দেখতে অভ্যস্ত দর্শক। সে খড়িই এবার ভোল পাল্টে একেবারে বোল্ড লুকে ধরা দিলেন। যা দেখে সোশাল মিডিয়ায় রীতিমতো শোরগোল। শোলাঙ্কি রায় যে ছবি শেয়ার করলেন, তাতে তাকে নীল ফেদার স্কার্ট, আর হল্টারনেট টপে দেখা গেল। নজর কাড়ছে কোমরে আঁকা ট্যাটু।
পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে বেনী করেছেন শোলাঙ্কি। পরেছেন মানানসই সিলভার গয়না। মুখের মেকআপে বেশ উজ্জ্বল দেখাচ্ছে তাকে।
গোটা ফটোশুটে বেশ আবেদনময়ী হয়ে ধরা দিয়েছেন শোলাঙ্কি রায়। ফটোশুটের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যাচ্ছে 'ইন আঁখো কি মস্তি' গানটি।
.jpg)
শোলাঙ্কি রায়...বোল্ড অ্যান্ড বিউটিফুল
২০১৪ সালে বাংলা ধারাবাহিক 'কথা দিলাম'-এর হাত ধরে পথ চলা শুরু হয় শোলাঙ্কি রায়ের। এরপর ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত চলা 'ইচ্ছে নদী' ধারাবাহিকে পরিচিতি পান শোলাঙ্কি। তবে শুধু ছোটপর্দা নয়, এর মধ্যেই শোলাঙ্কি পা রেখেছেন বড় পর্দায়ও। যীশু সেনগুপ্তের বিপরীতে 'বাবা বেবি ও' ধারাবাহিকের হাত ধরে বড় পর্দাতেও পা রেখে ফেলেছেন শোলাঙ্কি রায়। এর আগেও একাধিক বোল্ড ফটোশুটে দেখা গিয়েছে শোলাঙ্কিকে। সূত্র : জিনিউজ
