বিপিসিতে ৪৭২ কোটি টাকার আত্মসাতের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১১:০৮ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী ২০ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এবিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে বিগত ৮ বছরে। তা হাইকোর্টের নজরে আনেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত