চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী প্রশ্ন
১. ঘন ঘন সন্তান নিলে মা ও শিশুর জীবন
ক. সুখকর হয় খ. দুঃখের হয়
গ. আনন্দের হয় ঘ. ঝুঁকিপূর্ণ হয়
২. ছেলেমেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুষম বিকাশ হয় কখন?
ক. কৈশোরে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. প্রৌঢ়ত্বে
৩. বয়ঃসন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. প্রচুর পরিমাণে ঘুমানো
খ. আমিষ জাতীয় খাবার গ্রহণ
গ. খেলাধুলায় ব্যস্ত থাকা
ঘ. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
৪. শৈশব-কৈশোরে পদার্পণকালে পরিবর্তন ঘটেÑ
র. শারীরিক রর. মানসিক
ররর. বৈষয়িক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. ছেলেমেয়েদের কখন দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?
ক. শিশুকালে খ. বয়ঃসন্ধিকালে
গ. কৈশোরকালে ঘ. যৌবনকালে
৬. অল্প বয়সের গর্ভধারণের পরিণতি কী হয়?
র. মানসিক ও শারীরিক জটিলতায় ভোগা
রর. সদ্যোজাত শিশুটির জীবনও ঝুঁকিপূর্ণ
ররর. পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে কখন?
ক. শৈশবের সময় খ. যৌবনের সময়
গ. বয়ঃসন্ধিকাল থেকেই ঘ. যৌবনের পরে
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. গ
