মহিলা দলের সাধারণ সম্পাদক রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৬ নভেন্বর রাজধানীর পল্টন থানায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি। মামলা দায়েরের পর ৬ নভেন্বর রবিবার সকালেই গুলশানের বাসা  থেকে সুলতানাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত