আনোয়ারায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় এক মাদ্রাসা ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে মোহাম্মদ সরোয়ার (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ওই শিক্ষককে উপজেলার তৈলারদ্বীপ হযরত খলিফা শাহ (র.) মাদ্রাসা ও হেফজখানার আবাসিক কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় আটকে রাখে। ওই শিশু মাদ্রাসার আবাসিক ছাত্র। পরে পুলিশকে খবর দিলে রাতেই অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসার আবাসিক মেসে থেকে হাফিজি পড়ে। বুধবার সন্ধ্যায় শিশুটিকে ওই শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে পা টিপতে দেন। একপর্যায়ে শিক্ষক তাকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে বললে মাদ্রাসা থেকে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি।

পরে শিশুটি বাসায় ফিরে কান্নাজড়িত কণ্ঠে পরিবারের কাছে ঘটনা খুলে বলে।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘটনার খবর পেয়ে আমরা বুধবার সন্ধ্যায় তাকে আটক করি। এ ঘটনায় রাতেই নির্যাতিত ছাত্রের মা থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষক মো. সরোয়ারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত