বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ পাওয়ায় জরিমানা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০১:২৫ এএম

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ পাওয়ায় ওই হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পিয়ারলেস (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

তিনি বলেন, হাসপাতালের পেছনের স্টোর রুম ও একটি থাকার রুমে তল্লাশি চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি ইনজেকশনসহ ৪ প্রকারের ওষুধ উদ্ধার করা হয়। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত