রোহিঙ্গাদের নিয়ে জাতীয় টাস্কফোর্সের ৪০তম সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:২৮ এএম

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বা রোহিঙ্গাদের বিষয়ে ন্যাশনাল টাস্কফোর্সের ৪০তম সভা গতকাল বৃহস্পতিবার ভাসানচরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ন্যাশনাল টাস্কফোর্সের প্রধান মাসুদ বিন মোমেন এতে সভাপতিত্ব করেন। সভার প্রথমার্ধে সভাপতির সূচনা বক্তব্যের পর এফডিএমএনদের সার্বিক বিষয়ে ইউএনএইচসিআর কর্মীরা বক্তব্য দেন।

সভার দ্বিতীয়ার্ধে টাস্কফোর্সের সদস্যরা কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পের সমস্যা, অবকাঠামো, বিদ্যুৎ, ভাসানচরে মৎস্য প্রকল্প প্রতিষ্ঠা, রোহিঙ্গাদের মাদকের সঙ্গে জড়িত হওয়া ও তাদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।

সভায় ন্যাশনাল টাস্কফোর্সের প্রধান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মিয়া মোহাম্মদ মইনুল কবির, মহাপরিচালক (ইউএন) তৌফিক ইসলাম সাতিল, পরিচালক (এফএসও) মোহাম্মদ জোবায়েদ হোসেন, পরিচালক (মিয়ানমার) মোহাম্মদ বারিকুল ইসলাম, সহকারী সচিব (মিয়ানমার) রাজেশ ভৌমিক, সিনিয়র সহকারী সচিব (মিয়ানমার উইং) নাবিলা নওশিন প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত