ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে ভড়কে গিয়েছিলেন বাবর আজম। শেষ মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন, লিডিং-এজে ক্যাচ গেছে রশিদের কাছেই। ডানদিকে ডাইভ দিয়ে সেটি নিয়েছেন রশিদ। প্রথম ওভারের মতো তৃতীয় ওভারেও প্রথম বলেই নিয়েছিলেন উইকেট। তবে ইফতিখার আহমেদের সৌজন্যে সেই ওভারটাতে কোনো রানই দেননি রশিদ।
বাবরকে ফেরানোর পর বাকি পাঁচ বল মোকাবেলা করেন ইফতিখার আহমেদ। সেখান থেকে কোনো রানই সংগ্রহ করতে পারেননি তিনি। পরের ওভারে নিজে মোকাবেলা করতে আসা বেন স্টোকসের প্রথম বলেই ফিরতে হয়েছে তাক। ৬ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। তাতে পাকিস্তান চাপে পড়ে।
সেই আদিল রশিদ বোলিং শেষ করেছেন ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে। সঙ্গে শিকার করেছেন দুটি উইকেট। সেমিফাইনালের পর ফাইনালেও দুর্দান্ত ছিলেন ইংলিশ এই লেগ স্পিনার।
