জোড়া হ্যাটট্রিকের দিনে বসুন্ধরার গোল বন্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১০:৩৩ পিএম

দোরিয়েলতন গোমেস রদ্রিগেজ একাই করলেন ছয়টি গোল। রবিনিয়ো করলেন হ্যাটট্রিক। এই জোড়া হ্যাটট্রিকে ভর করে বসুন্ধরা কিংস যেন মেতে উঠে গোলবন্যায়। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলের জালে গোলের বান ছুটিয়ে ১৪-০ ব্যবধানের জয় দিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছে অস্কার ব্রুসনের দল।

আবাহনী থেকে এ মৌসুমে কিংসে যোগ দেওয়া দোরিয়েলতন গোমেস রদ্রিগেজ ডাবল হ্যাটট্রিক ও রবিনিয়োর তিন গোল ছাড়াও বিপলু আহমেদ, কাজী তারিক রায়হান, মিগেল ফিগেইরা, মাশুক মিয়া জনি ও ইয়াসিন আরাফাত করেছেন একটি করে গোল।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমুপর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত