ঝিনাইদহে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:৫১ এএম

ঝিনাইদহে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে চম্পা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মন্ডলের মেয়ে।

গ্রামের মাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যানে হারুন অর রশিদের গণসংবর্ধনা অনুষ্ঠানে আসছিলেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শহরের মডার্ন মোড়ে নতুন ব্রিজ এলাকায় আসলে তার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত