সখীপুরে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

টাঙ্গাইল সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলেছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় ওই ওয়ার্ডের প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পি এম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তন্ময় কাঁচা বাঁশে পতাকা টাঙাতে গিয়ে বাসার পাঁচতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ম্কুলছাত্র তন্ময়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত