বাংলালিংক সম্প্রতি আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের (ভিশন টিভি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, নতুন ভিশন স্মার্ট টিভিতে বাংলালিংকের ডিজিটাল বিনোদনের অ্যাপ ‘টফি’ প্রি-ইন্সটলড থাকবে। বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও আরএফএল ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রাশেদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, টফি’র ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ, আরএফএল ইলেকট্রনিক্সের হেড অফ মার্কেটিং রাকিব আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার ফরহাদ হাসান মামনুন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান ও প্রতিষ্ঠান দুটির অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
×
