ঢাকায় আসছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১২:২৪ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল করা হয়েছে।

গতকাল শনিবার রাশিয়া বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে বলে পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রবিবার গণমাধ্যমকে জানিয়েছে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তার ঢাকায় আসার কথা ছিল।

রাশিয়া গত শুক্রবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত