দেবর-ভাবির বিরোধ দ্রুতই মিটে যাবে : রাঙ্গা

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১১:১৯ পিএম

জাতীয় পার্টির (জাপা) মধ্যে চলমান দ্বন্দ্বের দ্রুত সমাধান হবে বলে আশা করছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত হবে রওশন এরশাদ দেশে আসলে। নির্বাচন এলেই জাতীয় পার্টিতে বিভিন্ন সমস্যা শুরু হয়। বর্তমানেও দলের মধ্যে গ-গোল চলছে। রওশন এরশাদ দেশে এলে দেবর-ভাবির সম্পর্ক যেমন ঠিক হবে, তেমনি দলের সব গ-গোলও ঠিক হয়ে যাবে।’ গতকাল সোমবার রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এরশাদের মৃত্যুর পর দুটি জাতীয় পার্টি গঠন হয়েছে। একটি রওশন এরশাদের নেতৃত্বে, আরেকটি জিএম কাদেরের। দুটোতেই আমাকে মহাসচিবের দায়িত্ব রাখা হয়েছিল। আমি দলটাকে না ভেঙে, টুকরো টুকরো না করে সবার সঙ্গে বসে মীমাংসা করে সমাধান করেছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত