সঙ্গিনীদের কাছে পেয়ে জয়ের আনন্দ দ্বিগুণ

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

শাস্তির ভয়ে পছন্দের আর্মব্যান্ড ছাড়া খেলতে নেমেছিলেন হ্যারি কেইন। তাতে হয়তো মনে আক্ষেপ ছিল। যা প্রভাব ফেলেছে ব্যক্তিগত ফর্মে। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক পাননি কোনো গোলের দেখা। তবে দল ঠিকই জিতেছে বড় ব্যবধানে। ৬-২ গোলে গুড়িয়ে দিয়েছে ইরানকে। জয়ের পর গ্যালারিতে থাকা স্ত্রী-বান্ধবীদের সঙ্গে উদযাপন করেছেন ইংলিশ ফুটবলাররা। সঙ্গিনীদের কাছে পেয়ে যেন জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে যায় তাদের।

বিশ্বকাপে খেলতে আসার আগে সপ্তাহের বেশি সময় পরিবারের থেকে বিচ্ছিন্ন ছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা। এছাড়া টানা ৬ ম্যাচে জয়হীন থেকে বিশ্বকাপে পা রেখেছিল তারা। উভয়মুখী চাপে তারা ছিল অতিষ্ঠ। তবে সেসব চাপকে পেছনে ফেলে দাপুটে এক জয় ছিনিয়ে এনেছেন। তাই স্ত্রী-বান্ধবীদের কাছে গিয়ে তাদের উল্লাস ছিল বাঁধভাঙা। 

জয়ের পর হ্যারি ম্যাগুয়ার মাঠ থেকে ছুটে যান গ্যালারিতে। সেখানে বসে থাকা তার পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। ম্যানইউ অধিনায়ক তার স্ত্রীর কাছে গিয়ে জয়ের আনন্দে আত্মহারা হয়ে চুম্বন করেন।

image

তবে ইংলিশ ফুটবলাররা নিজেদের মতো করে কাতারের ডাঙায় জয় উল্লাসে মেতে উঠতে পারেননি। বান্ধবীদের নিয়েও কাটাতে পারেননি সময়। এজন্য তারা একটি ভাসমান জাহাজ ভাড়া করেন। বিলাসবহুল ক্রুজ লাইনারে রাত কাটিয়েছেন বলে জানা গেছে। যা সাগরের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করায় কাতারের বিধিনিষেধ তাদের স্পর্শ করতে পারেনি।

ইংল্যান্ড যখন ইরানের বিপক্ষে জয়ের আনন্দে আত্মহারা, তখন কমেডিয়ান জো লিসেট তার প্রাক্তন সমকামী আইকন ডেডিড ব্যাকহামের বিরুদ্ধে দশ হাজার পাউন্ড জরিমানার সত্যতা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত