বিশ্বকাপের মাঝেই রোনালদো-ইউনাইটেড বিচ্ছেদ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০১:৪১ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ক’দিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই পর্তুগিজ তারকার ওল্ড ট্রাফোর্ডের ভবিষ্যত নিয়ে চলছে গুঞ্জণ। বিশ্বকাপ শেষে আর ইংলিশ ক্লাবটিতে তার ফেরা হয় কি-না সেই প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। তবে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো না। বিশ্বকাপের মাঝেই ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দিলেন রোনালদো।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। এই ক্লাবটিতে খেলেই বিশ্বজোড়া পরিচিতি, খ্যাতির শীর্ষে উঠেছিলেন রোনালদো। প্রথম দফায় ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ক্লাবটিতে। এরপর রিয়াল মাদ্রিদে কাটান ৯ বছর। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে নাম লেখান। ২০২১ সালে তুরিনের দল ছেড়ে ফের পুরোনো দল ইউনাইটেডে যোগ দেন রোনালদো।

তবে ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসটা মোটেও সুখকর ছিল না রোনালদোর। একরাশ তিক্ততা নিয়ে শেষ হল সেই অধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত