বসুন্ধরা কিংস দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ

সংগীতশিল্পী বেলাল খানের হাত থেকে পুরস্কার নিলেন বিজয়ী

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

দেশ রূপান্তরেরর প্রতিদিনের কুইজ 'বসুন্ধরা কিংস' বিশ্বকাপ কুইজের আজ বুধবারের পুরস্কার জিতেছেন মধ্য পাইকপাড়া মিরপুরের খোন্দকার এরফান আলী। তিনি পাচ্ছেন একটি ট্যাব। আর তৃতীয় দিনের পুরস্কার জিতলেন ফকিরাপুলের স্কুলছাত্র আরাফ।

বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরের কার্যালয়ে তৃতীয় দিনের কুইজের ড্র অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। তিনি দ্বিতীয় দিনের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে খোন্দকার এরফান আলী বলেন, 'আমি খুবই আনন্দিত বিজয়ী হয়ে। আমি দেশ রূপান্তরের শুরু থেকেই পাঠক। সঙ্গে আছি, থাকব। আমি একজন গবেষক, দেশ রূপান্তর আমার গবেষণাকাজে প্রচুর সহযোগিতা করেছে বলে কৃতজ্ঞতা জানাই।'

পরে তৃতীয় দিনের 'প্রতিদিনের কুইজ'-এর বিজয়ী নির্ধারণ করতে অজস্র কুইজ থেকে একটি কুপন বেছে নেন সংগীতশিল্পী বেলাল খান। তিনি দেশ রূপান্তরকে জানান, এমন ইভেন্টের কথা প্রথমে শুনে আমি খুব অবাক হয়েছি, কুইজের পুরস্কার ফ্লাট, অবাক করার বিষয়। ফুটবল নিয়ে এত বড় আয়োজন করছে দেশ রূপান্তর। পুরা আয়োজনটি সুন্দরভাবে শেষ হোক এটাই চাই। দেশ রূপান্তরের জন্য শুভকামনা।'

প্রতিদিনের কুইজের ড্রর সংক্ষিপ্ত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ, হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহউদ্দিন, ফিচার কো-অর্ডিনেটর এন আর মহসিনা লাইজু, ম্যানেজার (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী ও ইউসুফ কবির, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান, হেড অব ডিজিটাল মার্কেটিং মনিরুজ্জামান, এজিএম শফিকুল আলম ও প্রযোজক লিটু হাসান।

পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত