বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, 'প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল, পাতালরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার চিন্তার ফসল।'
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ‘শহর আধুনিকায়ন ও সড়ক ভাবনা' শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ২০৪১-এ উন্নত বিশ্বে পৌঁছানো সম্ভব নয়। এজন্য আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি, পরিবহন ব্যবসায়ী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
