ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০২:১৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬২ জন। এর আগের দিন শুক্রবার মারা গেছে একজন এবং হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে ডেঙ্গুতে মারা গেল ১০৩ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৫৮৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬২ জনের মধ্যে ২৪১ জন ঢাকায় ও ২২১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ১৭১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৮১৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত