বরিশালে হামলার শিকার সাবেক এমপি মারা গেছেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০১:৫২ এএম

বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান খান মারা গেছেন। গতকাল সোমবার ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা হামলার শিকার হন। হামলার গুরুতর আহত শাহজাহান খান সেই থেকে গত ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘গত ৪ নভেম্বর রাতে তার (শাহজাহান খান) ওপর যে হামলা হয় সে সময় তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

শাহজাহান খান পটুয়াখালী জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত