অর্থলগ্নি বিফলে যেতে পারে বৃশ্চিকের, সপ্তাহটা অর্থ ভাগ্য ভালো মিথুনের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ এএম

মেষ : জাতক যেকোনো কাজ যাতে অর্থনৈতিক সম্পর্ক আছে তাতে সাফল্য লাভ করবেন।

বৃষ : আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না।

মিথুন : আপনার এ-সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গললগ্ন আপনাকে কোন শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। সহসা কোনো সিদ্ধান্ত নয়, ভেবে সিদ্ধান্ত নিন।

কর্কট : আপনার কোনো কাছের জন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।

সিংহ : জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতিতে অর্থলগ্নি করে সফল হবেন।

কন্যা : এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করাই উত্তম।

তুলা : জাতক পুত্র সন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।

বৃশ্চিক : অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে কাছের আত্মীয়ের বা বন্ধু-বান্ধবের প্ররোচনায়, অর্থলগ্নি বিফলে যেতে পারে।

ধনু : কেতুগ্রহের প্রভাবে সন্তান ও তার স্ত্রীর কলহের কারণে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। তাই যথাসম্ভব সন্তানের সঙ্গে ক্রোধ পরিহার করুন।

মকর : জাতক হঠাৎ এমন ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত কোনো বৈষয়িক স্থাবর বা অস্থাবর সম্পদ হাতছাড়া হতে পারে।

কুম্ভ : সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও পরিবারের বয়োজেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।

মীন : জাতক জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত