ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা‌

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:২৫ পিএম

খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল শরীফ কর্মী গ্রুপ, ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় শহরের অম্বিকা ময়দান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ খানকায়ে মুজাদ্দেদীয়া কর্মী গ্রুপের উদ্যোগে এ জলসার আয়োজন করা হয়।

জলসায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ভক্ত উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

ফরিদপুর জেলা কর্মীপ্রধান এবং প্রেস ক্লাব ফরিদপুরের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আলহাজ্ব মো. শাহাবুদ্দিন খান, আল্লামা আলহাজ্ব তাজুল ইসলাম চাঁদপুরী, মওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, আল্লামা মুফতি আলহাজ্ব জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি আশরাফ বিল্লাহ আল উসমানী, মুফতি আব্দুর রাজ্জাক ওসমানী সাহেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল বার্ষিক ভাবে উক্ত ইসলামী জলসার আয়োজন করে থাকে।

পরে বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও করোনাকালীন পরবর্তী সারা বিশ্বের অর্থনৈতিক সচল অবস্থা ফিরে আনার জন্য এবং সারা বিশ্বের শান্তি কামনা যুদ্ধ বন্ধের জন্য বিশেষ মোনাজাত করা হয় এ জলসায়।

এই জলসায় ধর্মীয় অতিথিরা বলেন, ইসলাম সাম্মের ধর্ম। ইসলাম জঙ্গিবাদ বিশ্বাস করে না।

এই ধর্ম মানুষের শান্তির জন্য এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সা. শান্তির বাণী প্রচার করেছেন। প্রত্যেক ধর্ম প্রাণ মানুষ রাসুলের আদর্শ মেনে ধর্মের জন্য মানুষের কল্যাণে কাজ করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত