আমি হলেও মিস করতাম না: মেসির পেনাল্টি নিয়ে তসলিমা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৩:২০ পিএম

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘আমি হলেও মিস করতাম না।’

কাতার বিশ্বকাপে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কাটে দলটি। মেসিরা দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। যদিও প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদি না মেসি ওই পেনাল্টি মিস না করতেন।

বিশ্বকাপের মঞ্চে এনিয়ে দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও পেনাল্টি মিস করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দুটি পেনাল্টি মিস করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় মেসি।

তসলিমা তার পোস্টে লিখেছেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস।’

তিনি আরও লিখেন, ‘কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত