শেষ ম্যাচে যে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন না, সেই আভাস পাওয়া যায় বুধবারই। সেদিন দলীয় অনুশীলনে আসেননি পর্তুগীজ তারকা। গুঞ্জন উঠে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার নামে গোল না হওয়ায় বেজায় চটেছেন। সেই ক্ষোভে অশান্তি বাড়ে দলের ভেতরে। তাই অুনশীলনেও আসেননি তিনি। একাই জিমে ঘাম ঝড়ান তিনি।
অবশেষে বৃহস্পতিবার পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস নিশ্চিত করেছেন, শেষ ম্যাচে রোনালদো খেলবেন না। তবে ৩৭ বছর বয়সী এই ফুটবলারের বদলী হিসেবে কাকে খেলানো হবে তা নিয়ে ধোঁয়াশাই রাখেন সান্তোস।
তিনি বলেছেন, গতদিন সে অনুশীলন করেন। অর্ধেক অনুশীলন করা একজন ফুটবলারকে খেলিয়ে ঝুকি বাড়াতে চাই না। তবে সে দ্রুতই অনুশীলনে ফিরবে।
তবে বুধবারের অনুশীলনে শুধু রোনালদোই নন। একইভাবে অনুশীলন মিস করেছেন পর্তুগাল মিডফিল্ডার ওতাভিউ। এছাড়া পিএসজির জুটি দানিলো পিরাইরা ও নুনো মেন্ডেসও এদিন অনুশীলনে ছিলেন না।
