কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কাশেফ। কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট সফটওয়্যার কাশেফ। বিশ্বকাপের শেষ ষোলোর আজ রাতের দুই ম্যাচ নিয়ে করেছে ভবিষ্যদ্বাণী। তার গণনা অনুযায়ী রবিবার রাতে জয়ী দল দুটি হলো ফ্রান্স ও ইংল্যান্ড।
রাত ৯টায় ফ্রান্স-পোল্যান্ডের খেলায় কাশেফের ফলাফল ফ্রান্সের পক্ষে। ৭৪ শতাংশ জয়ের সম্ভাবনা এমবাপ্পেদের দলের। আর পোল্যান্ডের সম্ভাবনা ২৬ শতাংশ। কাশেফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আজ রাত ১টার ম্যাচে ইংল্যান্ডের জরে সম্ভাবনা ৬৮ শতাংশ। আর সেনেগালের সম্ভাবনা ৩২ শতাংশ।

কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ৪৮ ম্যাচের ফলাফল নিয়ে তার ভবিষ্যদ্বাণী মিলেছে ৬৫ শতাংশ। তবে শেষ ষোলোর নকআউট পর্বে প্রথম দিন শনিবারের দুটি খেলা নিয়ে কাশেফের ভবিষ্যদ্বাণী মিলেছে শতভাগ। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উঠে গেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
দল ও খেলোয়ারদের নানা উপাত্ত, তথ্য, চলতি পারফরমেন্স, সব কিছু বিশ্লেষণ করে খেলার ফল নিয়ে অনুমান করে কাশেফ। দেখা যাচ্ছে তার করা বেশির ভাগ ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এই রোবটের।
