টানা দুই বলে রিয়াদ-মুশফিককে হারিয়ে বিপাকে টাইগাররা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

ওয়াশিংটন সুন্দরের শেষ বলে মাহমুদউল্লাহ রিয়াদ এলবিডব্লিউ, পরের ওভারে মোহাম্মদ সিরাজের প্রথম বলে বোল্ড মুশফিক। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শার্দুল ঠাকুরের করা ৩৫তম ওভারের শেষ বলে আবার আবেদন হলো, ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে আউট দিলেন আম্পায়ার মাইকেল গফ। মাহমুদউল্লাহ রিভিউ নিয়েছিলেন। কিন্তু বল ক্লিপ করেছে লেগ স্টাম্প, ফলে হয়েছে আম্পায়ার্স কল। রিভিউ বাঁচলেও বাঁচেননি মাহমুদউল্লাহ। ৩৫ বলে ১৪ রান মাহমুদউল্লাহর। 

ঠিক পরের বলেই ফিরেছেন মুশফিকুর রহিমও। সিরাজের বাড়তি বাউন্সের বলে ব্যাট লাগিয়েছিলেন মুশফিক, ব্যাটে লেগে বল আঘাত হেনেছে স্টাম্পে। ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ! 

৩৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬ বলে তিন রানে অপরাজিত আফিফ ও ৫ বল খেলে ০ রানে অপরাজিত মিরাজ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত