পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৫৫

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার মোট ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, ঢাকার আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

এরই ধারাবাহিকতায় ডিএমপির ৫০টি থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গত দুই দিনে ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িতরাও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত