রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর : নয়েস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৩১ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে বলে জানিয়েছেন দেশটির সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস। গতকাল সোমবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

গতকাল সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় নোয়েসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। এ সময় নোয়েস ক্যাম্প প্রশাসনসহ বিভিন্ন দেশি-আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে নোয়েস বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অংশীদাররা।’

পরে বালুখালী ৮-ইস্ট ক্যাম্পের ওয়াচ টাওয়ারে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ শেষে ক্যাম্প এলাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি। আগামীকাল বুধবার নয়েস থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত