যে কারণে রাব্বিকে খেলাতে পারছেন না ডমিঙ্গো

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

একের পর এক ব্যর্থ ইনিংস, তবুও নাজমুল হোসেন শান্ত টাইগারদের স্কোয়াডে। তার সেরাটা দেখার জন্য ধৈর্য্য ধরার আহ্বান কোচের। তাই বারবার সুযোগ মিলছে তার। কিন্তু অন্যদিকে তরুণ ক্রিকেটার ইয়াসির আলী রাব্বিকে দেখা যায় না স্কোয়াডে।

আজ সংবাদ সম্মেলনে রাব্বিকে নিয়েও ওঠে প্রসঙ্গ। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর থেকেই ৫০ ওভারের ক্রিকেটের দলে নেই তিনি। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দলে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ছিলেন না ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও।

কেন খেলানো যাচ্ছে না এ প্রসঙ্গে ডমিঙ্গো কারণ হিসেবে তুলে ধরেছেন দলের সমন্বয়, ‘রাব্বি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে খেলেনি। কারণ সে চোটে ছিল। মিরপুরে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। আমি সাকিবকে নতুন বল থেকে দূরে রাখতে চাই। বল কিছুটা পুরোনো হলে সাকিবকে অসাধারণ ব্যাটসম্যান মনে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত