গ্রিজমান এখন মিডফিল্ডার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:১৩ এএম

তার নামের পাশে পজিশন আছে ফরোয়ার্ড। ফ্রান্সের অলটাইম গোল স্কোরিং তালিকায় ১১৫ ম্যাচে ৪২ গোল নিয়ে আছেন তিন নম্বরে। অথচ অ্যান্তোইন গ্রিজমান এখন মিডফিল্ডার। এই বিশ্বকাপে নতুন ভূমিকায় অবতীর্ণ তিনি। বল নিয়ে আক্রমণে উঠছেন, আবার ডিফেন্সে নেমে যাচ্ছেন। আক্রমণ ও ডিফেন্সের সেতু হয়ে যাচ্ছেন। মেকশিফট দায়িত্বে শুরুর জড়তা কাটিয়ে দারুণ মানিয়ে উঠেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠেছেন মিডফিল্ডার হয়েই। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয়ে ফ্রান্সের দুটি গোলই ছিল গ্রিজমানের বানানো। নতুন রূপে সফল হয়ে ইনজুরিতে বিশ্বকাপ মিস করা পল পগবা ও এনগলো কান্তেকে ভুলিয়ে দিয়েছেন গ্রিজমান।

ছুটতে থাকা এমবাপ্পেকে কী করে থামানো যায় তা নিয়ে ঘর্মাক্ত ইংল্যান্ড শিবির। এমবাপ্পের জন্য গড়া বাঁধের ফাঁক গলে বেরিয়ে গেছেন গ্রিজমান। গ্রিজমানের এই নতুন ভূমিকা ফ্রান্সকে অন্য রূপ দিয়েছে এক ম্যাচেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত