আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে কথা হয়েছে প্রচুর। সেদিন ম্যাচ পরিচালনা করা স্প্যানিশ রেফারি মাতেও লাহোজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল আর্জেন্টিনা। সেই রেফারিকে ফিফা এর মধ্যে বাড়িও পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপের আর কোনো ম্যাচে থাকছেন না তিনি। আজকের আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া প্রথম সেমিফাইনাল পরিচালনা করবেন ইতালীয় রেফারি দানিয়েল অরসাতো। ৪৭ বছর বয়সী অরসাতো এই বিশ্বকাপে আগেও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। কাতার-ইকুয়েডরের মধ্যে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছিলেন এই ইতালিয়ান রেফারি। ২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা আছে অরসাতোর।
×
