নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন সম্মেলন মঞ্চে স্ট্রোক করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ খবর সম্মেলন স্থলে পৌঁছালে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।
বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেলে বিশনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সম্মেলনকে ঘিরে ওই দিন বিকেলে প্রার্থী-সমর্থকদের মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। অতিথিদের বক্তব্য পর্ব শুরু হেলে বিকেল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়ন মোবারক হোসেন মঞ্চে উঠেই ঢলে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এ খবর সম্মেলন মঞ্চে পৌঁছালে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবু সম্মেলন স্থগিত ঘোষণা করেন।
মোবারক হোসেনকে বুধবার সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
