মেষ : নক্ষত্র ও রাহু গ্রহের অবস্থানের ফলে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে জাতকের খরচের বদভ্যাসের ফলে দারিদ্র্য উঁকি দিতে পারে।
বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে বৃষরাশি জাতকের হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। তবে সবার মনোরঞ্জন করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতি নিজেই ডেকে আনেন।
কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, যৌন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন এবং মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। দ্রুত সুচিকিৎসকের পরামর্শ নিন।
কন্যা : অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা শুভ। তবে আইনবিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।
তুলা : জাতকের গ্রহরা এ সপ্তাহে পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ¦লের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন।
ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে, জাতকের পরোপকারে সপ্তাহটা পার হবে। সাহায্যের আগে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, জাতকের ক্রোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। রাষ্ট্রীয় কাজে সুনামের যোগ রয়েছে। রাজদ্বারে স্বীকৃতি পাবেন।
মীন : ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে, জাতক প্রবাসের বন্ধু কর্তৃক অর্থ লাভ করবেন। ব্যবসায়ে অর্থ লাভের যোগ রয়েছে।
