জুয়ার টাকার জন্য দেড় মাসের সন্তানকে বিক্রি করলেন বাবা!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:২২ পিএম

হাটহাজারীতে জুয়া খেলার টাকা জোগাড় করতে দেড় মাস বয়সী সন্তানকে বিক্রির করে দেওয়ার অভিযোগ উঠেছে মো. হুমায়ুন (৩৮) নামে একজনের বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর মদিনা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। পরে স্বজনদের তৎপরতায় আজ বৃহস্পতিবার বিক্রীত শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে শিশুর বাবা পলাতক রয়েছেন। 

হুমায়ুনের স্ত্রী শিশু সন্তানের মা মর্জিনা বেগম (৩২) জানান, গত বুধবার রাতে তিনি তার দেড় মাস বয়সী শিশুপুত্রকে তার বাবার কাছে রেখে থালা-বাসন পরিষ্কার করতে বাসার বাইরে নলকূপে যান।

কিছুক্ষণ পর তার স্বামী হুমায়ুন কথিত স্থানের তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন। পথে তিনি তার স্বামীকে সন্তান কোথায় জিজ্ঞাসা করলে স্বামী শিশুটিকে বিছানায় ঘুমিয়ে রেখেছে বলে চলে যায়।

পরে শিশুর মা মর্জিনা বাসা এসে ভিতরে খাটের ওপর তার সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বিষয়টি মুহূর্তে চতুর্দিকে জানাজানি হয়। পরে পৌরসভা এলাকায় এক ব্যক্তির কাছে শিশুটিকে তার বাবা এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার খবর পান। পরে হুমায়ূনের স্বজনেরা এই ব্যক্তিকে তার টাকা ফেরত দিয়ে সন্তানকে বৃহস্পতিবার ফেরত নিয়ে আসেন। ঘটনার পর থেকে তার ((মর্জিনার) স্বামী পলাতক রয়েছেন। 

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, বাচ্চা বিক্রির ঘটনাটি কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত