বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:১১ এএম

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ১১ ডিসেম্বর একই রুটের নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত