আগামী জুনে মোংলা চিলাহাটি রেলপথ চালু হবে : সুজন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১৭ এএম

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলপথকে যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। আগামী বছরের জুনের মধ্যে মোংলা রেলপথ চালু করা হবে। এতে মেংলা-খুলনা-চিলাহাটি পর্যন্ত রেলপথ আন্তর্জাতিক রুট হিসাবে ব্যবহার করা যাবে। এই রুট দিয়ে পণ্য পরিবহনে ভারত, নেপাল ও ভুটান আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে চিলাহাটিতে আন্তর্জাতিক মানের একটি রেলস্টেশন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা আগামী জুনের মধ্যে তৈরি হয়ে যাবে।

গতকাল রবিবার দুপুরে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন ও লুপলাইন স্থাপনের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এরআগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত