জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ছয় মাস পর উৎপান চালু হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস-সংযোগ চালু করা হয়। ১৯ ডিসেম্বর অ্যামোনিয়া উৎপাদন চালু হয়। কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক রয়েছে।
